বঙ্গনারী

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৭)

Ajoy Ratan Barua
  • ১
  • 0
  • ৩২১
শ্যামাঙ্গিনী পরনে আটপৌরে শাড়ি
আমি বাংলার আদি নারী,
বহমান নদীতে আমার দ্রাবিড় রক্তধারা
শ্রাবণের মেঘেরা জড়িয়ে থাকে শরীরে
ভ্রমরের কালো দুচোখ, কৃষ্ণ প্রেমে হৃদয় দিশেহারা
বঁধুয়ার খোঁজে নীলাকাশে মেলি মনোপাখা মেঘ হয়ে উড়ে।
দেশের কাদাজলে মাখা রাঙানো শরীরে জোৎন্সা ভাসে
হাসিতে যেন চমকায় বিজলী বৈশাখের আকাশে।
প্রেমে মৃত্যুঞ্জয়ী বেহুলার আমি উত্তরসূরী
কখনো শিবের পার্বতী, কখনোবা শ্যামা রণাঙ্গনী রূপধারী।
বংগনারী
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

২৫ অক্টোবর - ২০১৭ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“নভেম্বর ২০১৭” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী